দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তি উপজেলার আজোয়াটারী এলাকার বাসিন্দা মো. হাফিজুর রহমান (৩০)।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় হাফিজুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জে আই